আন্তঃমন্ত্রণালয় সভায় ‘কৃষক কার্ড’ চালুর সিদ্ধান্ত
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:২২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয়।
কৃষক কার্ড চালুর উদ্যোগের মূল লক্ষ্য হলো—কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা/এএএম/রফিক