হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসিরুদ্দীন
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ফেসবুক অ্যাকাউন্ট ট্যাগ করে একটি পোস্টে এ প্রসঙ্গ তোলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “Hasnat Abdullah কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।”
ঢাকা/রায়হান/রাজীব