ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভাষা শহীদদের প্রতি অগ্রণী ব্যাংকের শ্রদ্ধা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
ভাষা শহীদদের প্রতি অগ্রণী ব্যাংকের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে অগ্রণী ব্যাংক পিএলসি। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, মো. আবুল বাশার ও রূবানা পারভীন, মহাব্যবস্থাপকগণ, ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এছাড়াও অগ্রণী ব্যাংকের বিভিন্ন সার্কেল, অঞ্চল ও শাখা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিতে অংশ নেয়।                                                                                      

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়