ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয়রা সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

আরো পড়ুন:

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মুখমণ্ডল থেঁতলে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে যায়। তবে, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়