ঠিকানায় গানের তালে নাচলেন জায়েদ-মাহি
মাহির সঙ্গে জায়েদ খান
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খান। প্রথমবারের মতো অভিনেত্রী সামিরা খান মাহির সঙ্গে নাচলেন। প্রথমবারের মতো এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে।
শুক্রবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টায় যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল ঠিকানায় প্রচার হবে অনুষ্ঠানটির নতুন পর্ব। সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সামিরা খান মাহি। আড্ডার পাশাপাশি জনপ্রিয় গানের তালে নেচেও দর্শকদের চমকে দিয়েছেন তারা।
চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই তারকাদের নিয়ে আড্ডামুখর এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন। প্রথম মৌসুমে ১২টি পর্ব প্রচারের পর অল্প সময়েই অনলাইন দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে অনুষ্ঠানটি।
প্রবাসে থেকেও দেশীয় তারকাদের নিয়ে এমন আয়োজন দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। নতুন পর্বে অতিথি হিসেবে থাকা সামিরা খান মাহির সঙ্গে প্রাণবন্ত কথোপকথনের পাশাপাশি থাকছে নাচ ও মজার নানা মুহূর্ত।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন।
ঢাকা/রাহাত/শান্ত