ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘আনার কলি’ ফারহান-পায়েল‌

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১২ মার্চ ২০২৬   আপডেট: ১৭:১৬, ১২ মার্চ ২০২৬
‘আনার কলি’ ফারহান-পায়েল‌

‘আনার কলি’ নাটকের দৃশ্য

গল্পের নায়কের নাম আনার, নায়িকার নাম কলি। আনার ও কলি দুজনই নিম্নবিত্ত শ্রেণির মানুষ। কলি ঢাকা শহরের অলি-গলিতে ভ্যানে করে কাচের জিনিসপত্র বিক্রি করে।   

হঠাৎই একদিন দেখা দেয় বিপত্তি। কারণ গল্পের নায়ক আনারও একই গলিতে ভ্যানে করে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতে আসে! এরপর শুরু হয় আনার ও কলির বিরোধ।  

আরো পড়ুন:

‘আনার কলি’ নাটকের দৃশ্য


এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘আনার কলি’। এতে আনার চরিত্রে মুশফিক আর ফারহান এবং কলি চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। দুজনকে নিয়ে অদ্ভুত এই গল্পের নাটক নির্মাণ করেছেন মহিদুল মহিম। নাটকটির চিত্রনাট্যও তার। নাটকটির ডিরেক্টর অব ফটোগ্রাফিতে ছিলেন মোস্তাক মোরশেদ। 

নির্মাতার ভাষ্য—“এটি শহরের একেবারে নিম্নবিত্ত দু’জন মানুষের জীবনযুদ্ধের গল্প। যদিও গল্পটা শুরু হয় দুজন হকারের মধ্যকার মুখের যুদ্ধ দিয়ে! এই শহরের এই শ্রেণির মানুষগুলোর জীবনযুদ্ধের খানিকটা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, গল্পটি আমাদের সবার মন ছুঁয়ে যাবে। একইসঙ্গে আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্তের সারিতে আছি, তাদের বিবেক একটু হলেও নাড়া দেবে বলে আমার বিশ্বাস।” 

‘আনার কলি’ নাটকের দৃশ্য


‘আনার কলি’ নাটকের প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদুল ফিতরের জমজমাট আয়োজনের অন্যতম চমক হিসেবে ‘আনার কলি’ নাটক মুক্তি পাবে। ঈদ উৎসবে সিএমভির ইউটিউব চ্যানেলে দেখা যাবে এটি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়