ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে শরবত খেয়ে নিহত ১

সুলতান মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১৮ মার্চ ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনাজপুরে শরবত খেয়ে নিহত ১

দিনাজপুর জেলার মানচিত্র

জেলা প্রতিবেদক
দিনাজপুর, ১৮ মার্চ: দিনাজপুরে ইসবগুলের ভুষির  শরবত খেয়ে দিলারা জাহান নামক (৫৯) এক মহিলা  মারা গেছে। একই শরবত খেয়ে আরো দুই মহিলা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে সদরের উত্তর কাঞ্চন কলোনীতে এ ঘটনা ঘটেছে।  

নিহত দিলারা জাহান সদরের উত্তর কাঞ্চন কলোনীর জাবেদ আলীর স্ত্রী ।

স্থানীয়রা জানায়, বাড়ির মালিক দিলারা জাহান ও ভাড়াটিয়া শাহজান আলীর স্ত্রী জুলেখা বেগম ( ৫৫) ও নসুর উদ্দীনের স্ত্রী ময়না বেগম ( ৩৮) শরবত খেলে তাদের  বুকের জ্বালাপোড়া শুরু হয় । এ সময় তাদের তিন জনকে একই সাথে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা দেন ।

দিনাজপুর মেডিক্যাল কলেজের ডাক্তার রাফি আহমেদ জানান, দীর্ঘদিন ধরে ইসবগুলের ভুষি দোকানে জমানো থাকায় বিষাক্ত হয়ে গেছে । ঐ সকল দ্রব্য খাওয়ায় শরীরে বিষক্রিয়া তৈরি হয়।

দিনাজপুর সদর থানার ওসি আলতাফ হোসেন বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে । তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

রাইজিংবিডি/সুলতান মাহমুদ/ফেরদৌসী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়