ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রকাশিত হয়েছে সাজিদ উল হক আবিরের উপন্যাস ‘সরীসৃপতন্ত্র’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১১ মার্চ ২০২৬  
প্রকাশিত হয়েছে সাজিদ উল হক আবিরের উপন্যাস ‘সরীসৃপতন্ত্র’

‘অমর একুশে বইমেলা-২০২৬’-এ প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক সাজিদ উল হক আবিরের উপন্যাস ‘সরীসৃপতন্ত্র’। উপন্যাসটিতে মুখ্য হয়ে উঠেছে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রেম এবং মানবীয় সম্পর্কের টানাপড়েন। এটি প্রকাশ করেছে ঐতিহ্য।

উপন্যাসের প্রেক্ষাপট গড়ে উঠেছে ১৯৮৭ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনকে  কেন্দ্র করে। উত্তাল সে সময়, যখন দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়েছিলো। এবং সেই অস্থিরতা মানুষের ব্যক্তিগত জীবন ক্রমাগত বদলে দিয়ে দিয়েছিলো। উপন্যাসটির কাহিনি শুরু হয় নূর হোসেন শহিদ হওয়ার তিন দিন আগে থেকে। ক্রমে রাজনৈতিক উত্তেজনা, ভয়, আশা, প্রেম, বিশ্বাসঘাতকতা এবং মানুষের ভেতরের নানা দ্বন্দ্ব গল্পের ভেতর দিয়ে উন্মোচিত হতে থাকে। 

আরো পড়ুন:

রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসটির চরিত্রেরা সম্পূর্ণ কাল্পনিক। লেখক বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপটকে পটভূমি হিসেবে ব্যবহার করলেও চরিত্র ও তাদের ব্যক্তিগত জীবন নির্মিত হয়েছে কল্পনার ভেতর দিয়ে। 

বইমেলায় ‘সরীসৃপতন্ত্র’ পাওয়া যাবে ৫৮১-৫৮৬ নম্বর স্টলে। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়