মাথার চুলে মাথায় টুপি
রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম
নতুন হেয়ার স্টাইল ‘চুপের টুপি’
আন্তর্জাতিক ডেস্ক : এবার মাথার চুল দিয়েই তৈরি হবে মাথার টুপি। ঘন ও লম্বা কেশী নারী-পুরুষ চাইলে নতুন বছরের নতুন স্টাইল বেছে নিতে পারেন।
নতুন বছরে চুলের স্টাইলে আসে নতুনত্ব। ২০১৬ সালের শুরুতে চুলের যে স্টাইল বিশ্বজুড়ে সাড়া ফেলেছে, তা হলো হেয়ার হ্যাট বা চুলের টুপি স্টাইল। আবারও বলছি, পরের চুল দিয়ে নয় বরং নিজের মাথার লম্বা চুল দিয়ে হেয়ার হ্যাট স্টাইল করা যাবে। এই স্টাইল দেখতে মন্দ নয় এবং শেষ কথা হলো একদম নতুন স্টাইল।
রাশিয়ার একজন হেয়ার স্টাইলিস্ট চুলের বিন্যাসে নতুনত্ব এনেছেন। পরিকল্পনামতো নতুন বছরে তার এই উদ্ভাবন সম্পর্কে ঘোষণা দিয়েছেন। এ জন্য অবশ্য তাকে মডেলদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে, যা ছিল ব্যয়বহুল ও ধৈর্যের বিষয়। শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন।
জর্জি কোট। রাশিয়ার জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট। নতুন নতুন হেয়ারস্টাইল উদ্ভাবন করা তার নেশা। সামাজিক যোগাযোগের মাধ্যমে তার অনুসারী সংখ্যা কম নয়। শুধু ইন্সট্রাগ্রামে তার গুণমুগ্ধ (ফ্যান) রয়েছে ৬ লাখ ২৩ হাজার জন। নতুন হেয়ারস্টাইল সম্পর্কে ফ্যানদের মন্তব্য চেয়ে অনলাইনে পোস্ট দেওয়ার পর হাজারো মন্তব্য পড়েছে, সবই ইতিবাচক। জর্জি কোটের আশা, ২০১৬ সাল কাঁপাবে তার উদ্ভাবিত হেয়ার স্টাইল ‘চুলের টুপি।’
তথ্যসূত্র : ডেইলি মেইল অনলাইন।
রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৬/রাসেল পারভেজ
রাইজিংবিডি.কম
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি