ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহারাষ্ট্রে বিজেপি, হরিয়ানায় জোট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ২৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহারাষ্ট্রে বিজেপি, হরিয়ানায় জোট

ভারতের মহারাষ্ট্রে ফের সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি-শিবসেনা জোট।  হরিয়ানাতেও এগিয়ে রয়েছে বিজেপি।

বৃহস্পতিবার দুই রাজ্যের বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, মহারাষ্ট্রের ২৮৮ আসনের মধ্যে বিজেপি-শিবসেনা জোট পেয়েছে ১৫৯ আসন। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন ছিল ১৪৫ টি আসনের। সেই সংখ্যা ইতোমধ্যে পেরিয়ে যাওয়ায় রাজ্যে বিজেপি-শিবসেনাই যে ফের সরকার গঠন করতে যাচ্ছে তা নিশ্চিত।

রাজ্যে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সঙ্গে জোট বেঁধে লড়াই করা কংগ্রেস পেয়েছে ১০০ টি আসন। সরকার গঠনে ব্যর্থ হলেও গত নির্বাচনের তুলনায় এবার ১৫টি আসন বেশি পেয়েছে কংগ্রেস।

গত পাঁচ বছরে মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে নানা সময়ে বিজেপির মতবিরোধ হলেও এই নির্বাচনেও তারা শিবসেনার সঙ্গেই জোট বেঁধে লড়েছে। ২০১৪ সালে যখন দুটি দলের মধ্যে অল্প সময়ের এক বিচ্ছেদ হয়েছিল তখন দুই দলের কেউই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সফল হয়নি।

হরিয়ানায় ৯০ আসনের মধ্যে বিজেপি ৪০ আসন পেয়েছে। আর কংগ্রেস ৩২ ও জেজেপি ১০টি আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্যে যে কোনো  দলকে পেতে হবে ৪৬ টি আসন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই রাজ্যে জোট সরকার গঠনে জেজেপি ফ্যাক্টর হয়ে উঠছে তা স্পষ্ট।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়