ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হরিণ শিকার করতে গিয়ে প্রাণ গেল শিকারির

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হরিণ শিকার করতে গিয়ে প্রাণ গেল শিকারির

থমাস আলেকজান্ডার। বয়স ৬৬। তার নেশা হরিণ শিকার করা। কিন্তু এবার হরিণ শিকার করতে গিয়ে হরিণের গুঁতোয় নিজেই প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আরকানাসাসের ওজার্ক পাহাড়ে থমাস আলেকজান্ডার হরিণটিকে মারতে গুলি করছিলেন। গুলি করার পর হরিণটি মাটিতে পড়ে যায়। পরে হরিণের মৃত্যু নিশ্চিত  হতে হরিণের কাছে যান আলেকজান্ডার। কিন্তু শুয়ে থাকা হরিণটি হঠাৎ উঠে আলেকজান্ডারকে আক্রমণ করে।

হরিণের আক্রমণ থেকে বাঁচতে আলেকজান্ডার স্ত্রীকে ফোন করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে মারা যান আলেকজান্ডার।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আলেকজান্ডারের শরীরে বেশ কয়েকটি ছিদ্র রয়েছে। আরকানসাস গেম এবং ফিশ কমিশন কিথ স্টিফেনস বলেন, তার বিশ বছরের চাকরি জীবনে এটি (আলেকজান্ডারের মৃত্যু) একটি অদ্ভূত ঘটনা। এরকম মৃত্যুর খবর কখনো শুনিনি।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়