ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরো বেশি দক্ষ অভিবাসী নেবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ২৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরো বেশি দক্ষ অভিবাসী নেবে অস্ট্রেলিয়া

অভিবাসী হিসেবে আরো বেশি দক্ষ শ্রমিক নেবে অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়া সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী স্কট মরিসনের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক অভিবাসন প্রকল্পের অংশ হিসেবে সরকার অভিবাসী নেয়ার সংখ্যা ২৩ হাজার থেকে ২৫ হাজার বাড়াবে। অস্ট্রেলিয়ার ছোট শহর ও অঞ্চলগুলোতে বাস করতে আগ্রহীদের ২৫ হাজার ভিসা দেওয়া দেশটির অভিবাসন প্রকল্পের অংশ।

অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট জানিয়েছে, অস্ট্রেলিয়ার প্রায় এক তৃতীয়াংশ জনগোষ্ঠী অভিবাসী।

মেলবোর্ন, সিডনি ও ব্রিসবেনের বাইরে বসবাস করতে ইচ্ছুক অভিবাসীদের প্রাধান্য দেওয়া হবে এবং এসব এলাকায় বাস করা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের পড়াশোনার পরবর্তী সময়ে কাজের জন্য অস্ট্রেলিয়ায় আরো দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হবে।

মরিসনের রক্ষণশীল সরকার গত জুলাইয় অভিবাসীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার থেকে কমিয়ে ১ লাখ ৬০ হাজার করেছিল।

মরিসন বলেছেন, ‘আমাদের প্রধান রাজধানী শহরগুলোকে বাদ দিয়ে অন্যান্য অঞ্চলগুলোকে জনসংখ্যার চাপ নিতে সেগুলো বর্ধিত করার জন্য আমরা অভিবাসন প্রকল্প ব্যবহার করছি এবং অস্ট্রেলিয়ার জন্য শক্তিশালী অর্থনীতি তৈরির জন্য শক্তিশালী অঞ্চলকে সমর্থন দিচ্ছি।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়