মার শালাদের মার...
নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তর প্রদেশে বিক্ষোভকারীদের সঙ্গে যখন সংঘর্ষ চলছিল তখন তাজা গুলি ছুড়েছিল পুলিশ। তিন দিন ধরে চলা বিক্ষোভ-সংঘাতে নিহত হয় ১৬ জন। বিক্ষোভকারীদের দাবি, এরা সবাই পুলিশের গুলিতেই নিহত হয়েছে। তবে রাজ্য পুলিশের দাবি, কোনো গুলিই ছোড়া হয়নি।
অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুলিশের দাবির বিপরীতটিই দেখা গেছে।
শনিবার কানপুরে বিক্ষোভ চলাকালে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করছে পুলিশ। এর মধ্যেই বন্দুকের ‘সেফটি ক্যাচ’ খুলে সামনের দিকে ছুটে যান এক কর্মকর্তা। পিছনে থাকা পুলিশের অন্য সদস্যদের মধ্যে থেকে তখন উড়ে আসছে, ‘মার শালাদের মার’। সে কথা কানে যেতেই ট্রিগারে চাপ দিলেন তিনি।
উত্তর প্রদেশের পুলিশের মহাপরিচালক ও পি সিংহ বলেন, ‘সবক’টি মৃত্যুই গুলি-বিনিময়ের মধ্যে পড়ে হয়েছে। ময়নাতদন্ত হলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমাদের গুলিতে কেউ মারা গেলে বিচার বিভাগীয় তদন্ত করিয়ে ব্যবস্থা নিতাম।’
ভিডিও :
More than 12 detained, two police vehicles torched during ongoing anti CAA protest in #Kanpur. Following strict orders of UP CM, a policeman opened fire on stone pleters. #CAA_NRC_Protest pic.twitter.com/sneMxEz1J3
— Saurabh Trivedi (@saurabh3vedi) December 21, 2019
ঢাকা/শাহেদ
রাইজিংবিডি.কম