ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেসবুক অ‌্যাপ নিষিদ্ধ করল ভারতীয় নৌ সেনা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ৩০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুক অ‌্যাপ নিষিদ্ধ করল ভারতীয় নৌ সেনা

পাকিস্তানের হ্যান্ডেলারের কাছে নৌ সেনার তথ্য পাচার এবং গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস হওয়ার জন্য সাত নাবিকের গ্রেপ্তারের পরই নৌ বাহিনীতে ফেসবুক অ‌্যাপ ও স্মার্ট ফোন নিষিদ্ধ করতে চলেছে ভারতীয় নৌ সেনা। এ ছাড়া নৌ বাহিনীর ঘাঁটি, ডক এবং যুদ্ধজাহাজে স্মার্টফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে নৌ সেনা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

খবরে বলা হয়েছে, ‘সাতজন নৌকর্মী সোশ‌্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে শত্রুপক্ষের গোয়েন্দা সংস্থাকে সংবেদনশীল কিছু তথ্য ফাঁস করে। সেই সময় ধরা পড়ার পরই নৌ বাহিনী কর্তৃক এই কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।’ ১৯ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ গোয়েন্দা বিভাগ এই গুপ্তচর র‌্যাকেটটিকে হাতে নাতে ধরে। সেখানে তারা দাবি করেছিল যে ২০১৭ সালে নিয়োগ করা নাবিকরা মধুচক্রে জড়িয়ে নৌ বাহিনীর জাহাজ ও সাবমেরিনের লোকেশনের তথ্য ফাঁস করছিল শত্রুপক্ষের হাতে।

নৌ বাহিনীর কর্মকর্তা বলেন, ‘প্রথমে এই নাবিকদের সঙ্গে সোশ‌্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করা হয়। তিন থেকে চারজন নারী তাদের অনলাইনে সম্পর্কের জালে ফাঁসায়। পরবর্তীতে ওই নারীরা অনলাইনে এমন এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয় যিনি ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন পাকিস্তানি হ্যান্ডলার। যিনি নাবিকদের কাছ থেকে তথ্য বের করা শুরু করেছিলেন। নাবিকদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে নারীরা যুদ্ধজাহাজ এবং সাবমেরিনগুলির অবস্থান এবং গতিবিধি খবর জানতে ব্ল্যাক মেল করতে শুরু করে। প্রতি মাসে হাওয়ালার মাধ্যমে নাবিকদের টাকাও দেওয়া হত।’


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়