ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়ায় দাবানল : হাজার হাজার মানুষ ছুটছে সৈকতে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ৩১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ায় দাবানল : হাজার হাজার মানুষ ছুটছে সৈকতে

সমুদ্র তীরবর্তী কয়েকটি শহরের দিকে ভয়াবহ দাবানল ধেয়ে আসতে থাকায় অস্ট্রেলিয়ার আতঙ্কিত হাজার হাজার মানুষ ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সমুদ্র সৈকতের দিকে ছুটছে। মাল্লাকুতা এলাকার স্থানীয়রা একে ‘ভয়াবহ অভিজ্ঞতা’ বলে বর্ণনা করেছেন।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি মঙ্গলবার জানিয়েছে, দাবানলে আরো দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিউ সাউথ ওয়েলসে দাবানলে এ নিয়ে ১২ জনের মৃত্যু হলো। ভিক্টোরিয়াতে এখনো চার জন এবং নিউ সাউথ ওয়েলসে আরো এক জন নিখোঁজ রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সরকারি কর্মকর্তারা সহযোগিতার জন্য সামারিক বাহিনীকে তলব করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার দমকল কর্মীদের সহযোগিতা চাওয়া হয়েছে।

দাবানলে ইতোমধ্যে অস্ট্রেলিয়ার চার লাখেরও বেশি হেক্টর জমি নষ্ট হয়েছে। তিন বছর খরার পর চলতি সপ্তাহের তাপদাহ ও তীব্র বাতাস দাবানল উস্কে দিচ্ছে।

বাড়তে থাকা তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে দুই শতাধিক বড়-ছোট দাবানলে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার বিস্তৃত অঞ্চল পুড়ছে। ঝুঁকির মধ্যে আছে বেশ কয়েকটি শহরও। এসব শহরের বিদ্যুৎ, মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিসের কমিশনার শেন ফিৎজসিমনস বলেন, ‘এটা সত্যিকারার্থে আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ দাবানল মৌসুম। এটা অত্যন্ত দীর্ঘ, ভয়াবহ জটিল রাত হতে যাচ্ছে। আগামীকাল আরেকটি জটিল দিন আসছে’।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়