ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাপান ছেড়ে পালিয়েছেন নিসানের প্রাক্তন প্রধান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ৩১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপান ছেড়ে পালিয়েছেন নিসানের প্রাক্তন প্রধান

আর্থিক অসদাচারণের অভিযোগে বিচারের মুখে থাকা জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসানের প্রাক্তন প্রধান কার্লোস ঘোসন দেশ ছেড়ে লেবাননে পালিয়েছেন। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ঘোসন বলেছেন, তিনি বিচার থেকে পালাননি বরং 'অবিচার ও রাজনৈতিক নিপীড়নের' হাত থেকে পালিয়েছেন।

ঘোসনের আইনজীবী জানিয়েছেন, এই খবরে তিনি ‘হতবাক’। সম্প্রতি তার মক্কেলের সঙ্গে তার কোনো আলোচনা হয় নি।

বিশ্বের গাড়ি শিল্পে অন্যতম প্রভাবশালী ঘোসনের ১২ কোটি মার্কিন ডলারের সম্পত্তি রয়েছে। ২০১৮ সালের নভেম্বরে আর্থিক অসদাচারণের অভিযোগে গ্রেপ্তার হন তিনি। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান।  ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি কীভাবে দেশ ছেড়ে পালালেন তা এখনো স্পষ্ট নয়।

ঘোষনের আইনজীবী জুনিচিরো হারিওনাকা জানিয়েছেন, তার মক্কেলের পাসপোর্ট এখনো আইনজীবী প্যানেলের কাছে জমা আছে।

তিনি বলেন, ‘তার সঙ্গে যোগাযোগ করতে পারব কিনা তাও আমি জানি না। এরপরও আমরা কীভাবে মামলার কাজ এগিয়ে নেব আমি তাও জানি না’।  লেবাননের সঙ্গে জাপানের কোনো অপরাধী প্রত্যার্পণ চুক্তি নেই বলেও জানিয়েছেন তিনি।

৬৫ বছরের ঘোসনের জন্ম ব্রাজিলে। তিনি বেড়ে উঠেছেন লেবাননে। পরে তিনি উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে চলে যান। তার কাছে লেবানন, ফ্রান্স ও ব্রাজিলের পাসপোর্ট রয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়