ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার সিঙ্গাপুরে চীনা ভাইরাস আক্রান্ত শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার সিঙ্গাপুরে চীনা ভাইরাস আক্রান্ত শনাক্ত

নতুন করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করেছে সিঙ্গাপুর। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে।

ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইতোমধ্যে উহান থেকে আসা যাত্রীদের পরীক্ষায় বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। গত সপ্তাহে জাপান ও থাইল্যান্ডে এই ভাইরাস আক্রান্ত দুজনকে শনাক্ত করা হয়।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আক্রান্ত ৬৬ বছরের ওই ব্যক্তি চীনা নাগরিক। তিনি উহান শহরের বাসিন্দা। ৯ সঙ্গীর সঙ্গে তিনি গত সোমবার সিঙ্গাপুরে গিয়েছিলেন। স্বাস্থ্য পরীক্ষায় ৫৩ বছরের এক নারীর দেহেও এই ভাইরাস পাওয়া গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মন্ত্রণালয়।

উহান শহরে গত ডিসেম্বরে করোনা ভাইরাস ঘরাণার নতুন এই ভাইরাসে আক্রান্ত রোগী প্রথম শনাক্ত করা হয়। এই রোগীরা প্রথমে শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে আসেন এবং পরে তাদের অবস্থা জটিল হতে শুরু করে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত  ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ছয় শতাধিক লোক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়