ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

করোনা ভাইরাস : মন্ত্রীকে ডিম ছুড়লো দক্ষিণ কোরীয়রা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ৩০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা ভাইরাস : মন্ত্রীকে ডিম ছুড়লো দক্ষিণ কোরীয়রা

করোনা ভাইরাস প্রাদুর্ভূত চীনের উহান থেকে নাগরিকদের এনে লোকালয়ের  চিকিৎসা কেন্দ্রে রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দক্ষিণ কোরিয়ার মন্ত্রীর ওপর ডিম ছুড়েছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চিন ইয়ংয়ের ওপর এই হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতে উহান থেকে ৩৬০ জন দক্ষিণ কোরীয়কে দেশে ফিরিয়ে আনার কথা। শহরটিতে থাকায় আরো এক হাজারেরও বেশি নাগরিককে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে সিউল।

বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ছয় জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে। এতে দেশটিতে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে উহান থেকে নিজের নাগরিকদের ফিরিয়ে এনে আসান ও জিনচিওন শহরের আশ্রয়কেন্দ্রে নজরদারিতে রাখার ঘোষণা দিয়েছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের দাবি, লোকালয়ের কাছে নয় বরং দূরে কোথাও তাদের রাখা উচিৎ।

বৃহস্পতিবার রাজধানী সিউল থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে জিনচিওন শহরে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে ট্রাক্টর ফেলে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে স্থানীয়রা। আসানের বাসিন্দাদের সঙ্গে আলোচনার জন্য আসলে স্বরাষ্ট্রমন্ত্রী চিন ইয়ংয়কে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে বিক্ষোভকারীরা। পুলিশ ছাতা দিয়ে মন্ত্রীকে ডিম হামলা থেকে রক্ষা করে।

এক বিক্ষোভকারী মন্ত্রীর উদ্দেশে বলেছেন, ‘এটা যদি এতোই নিরাপদ হয় তাহলে তাদেরকে আপনি আপনার বাসায় নিয়ে রাখছেন না কেন?’

সং ঝি নামের এক বিক্ষোভকারী বলেন, ‘আমার যেসব বন্ধু চীন ও জাপান সফর করেছে তাদেরকে আমি পছন্দ করি না। কারণ তারা হয়তো করোনা ভাইরাস বহন করে নিয়ে এসেছে।’

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়