ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পকে সমুচা খাওয়াবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পকে সমুচা খাওয়াবে ভারত

ভারত সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকে সমুচা ও ডাবের পানিসহ আহমেদাবাদের জনপ্রিয় কিছু খাবার খাওয়ানো হবে। আহমেদাবাদের ফরচুন ল্যান্ডমার্ক হোটেলের বাবুর্চি সুরেশ খান্না ট্রাম্প ও মেলানিয়ার জন্য বিশেষ পদ রান্না করবেন।

সুরেশ বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ দিন। মার্কিন প্রেসিডেন্টের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। আমরা তার সফর শুরুর প্রত্যাশায় রয়েছি। তার খাবারের মেন্যুতে গুজরাটি খাবারের মধ্যে খামান, বারকোলি সমুচা, মধুমাখা বিস্কুট, রুটি, ডাবের পানি, বরফ চা, বিশেষ চা ও হালকা নাস্তা থাকছে।’

আগামীকাল আহমেদাবাদে নামবে ট্রাম্পের বিমান। এর মধ্য দিয়ে শুরু হবে তার দুদিনের ভারত সফর। আহমেদাবাদের মোতিরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাবারমতি আশ্রমে যাবেন। পরের দিন মোদি যাবেন নয়া দিল্লি। সেখানে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপারে বৈঠক করবেন।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়