ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘গ্রিস নাৎসিদের মতো আচরণ করছে’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৬, ১২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গ্রিস নাৎসিদের মতো আচরণ করছে’

সিরিয়া থেকে পালিয়ে ইউরোপের দেশ গ্রিসে আশ্রয় নিতে চাওয়া শরণার্থীদের সঙ্গে নাৎসিদের মতো আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বুধবার (১১ মার্চ) তুরস্কের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় এরদোয়ান এ অভিযোগ করেন। এসময় শরণার্থীদের ওপর অত্যাচারের ভিডিও ফুটেজও পার্লামেন্টে দেখান তুরস্কের প্রেসিডেন্ট।

তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া থেকে পালিয়ে তুরস্কে আশ্রয় নেওয়া প্রায় দশ হাজার শরণার্থী ইউরোপের দেশ গ্রিসে আশ্রয় নিতে চাইছে। আর এদের প্রতিরোধ করার জন্য গ্রিস নাৎসিদের মত আচরণ করছে।

এরদোয়ান আরও বলেন, নাৎসিরা জার্মানিতে যা করেছে সেটির সঙ্গে এই ছবিগুলোর কোনো পার্থক্য নেই। তাদের সঙ্গে যা করা হচ্ছে এটি বর্বরতার শামিল।

তবে শরণার্থীদের অত্যাচারের যে ভিডিও ফুটেজ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়েছে সেটি ভুয়া বলে দাবি করেছে গ্রিস।

সিরিয়ায় যুদ্ধের কারণে সেখান থেকে পালিয়ে আসা ৩৬ লাখ শরণার্থী তুরস্কে আশ্রয় নিয়েছে। এসব শরণার্থীর ইউরোপে যাওয়া ঠেকাতে তুরস্কের সঙ্গে চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এরদোয়ানের অভিযোগ ইইউ ওই চুক্তি ভঙ্গ করেছে। আর চুক্তি ভঙ্গ করায় তুরস্ক চাইছে এসব শরণার্থীদের ইউরোপের বিভিন্ন দেশে পাঠাতে।

সূত্র : আলজাজিরা

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়