ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনে কোয়ারেন্টাইন হোটেল ধসে আরো ৯ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ১২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনে কোয়ারেন্টাইন হোটেল ধসে আরো ৯ মরদেহ উদ্ধার

চীনে কোয়ারেন্টাইন হোটেল ধসের ঘটনায় আরো ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। এ নিয়ে ওই হোটেল ধসের ঘটনায় ২৯ জনের মরদেহ উদ্ধার করা হলো।

হোটেলকে কোয়ারেন্টাইনে রূপান্তর করে চিকিৎসা সেবা দেওয়া পাঁচতলা ভবনটি গত শনিবার (০৭ মার্চ) সন্ধ্যার পর ধসে পড়ে।  এ সময় ভবনটিতে মোট ৭১ জন লোক আটকা পড়েন।  আর সে সময় বের হতে সক্ষম হন ৯ জন।  অর্থাৎ ধসের ঘটনার সময় ভবনটিতে মোট ৮০ জন লোক ছিলেন।

ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত কাজে যোগ দিয়ে অনেক লোককে নিরাপদে বের করে আনতে সক্ষম হন।  তবে সে সময় যারা নিখোঁজ ছিলেন তাদের মধ্যে গত পাঁচদিনে ২৯ জনের মরদেহ উদ্ধার করেছেন কর্মীরা। 

এছাড়া ভনটি ধসের দুইদিন পর এক ব্যক্তিকে জীবিতও উদ্ধার করা হয়েছে।

চীনের উপকূলীয় শহর কুয়ানজোর পাঁচতলা কোয়ারেন্টাইন হোটেলটি করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছিলো।  ধসের সময় অন্তত ৫৮ জন রোগী কোয়ারেন্টাইনে ছিলেন।

তবে গত লুনার ইয়ার থেকে এর নিচতলায় সংস্কার কাজ চলছিলো।  আর সংস্কার কাজের মধ্যেই শনিবার কোয়ারেন্টাইন হোটেলটি ধসে পড়ে।

 

ঢাকা/জনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়