ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় ইরানে মৃত বেড়ে ৫১৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩১, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ইরানে মৃত বেড়ে ৫১৪

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৩২ জন। বিশ্বের ১৪৫ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

শুক্রবার (১৩ মার্চ) করোনাভাইরাসে ইরানে আরো ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫১৪ জনে দাঁড়িয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ পর্যন্ত দেশটিতে ১১ হাজার ৩৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৯ জন।

এদিকে ইরান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ইরানের সকল জনগণের করোনাভাইরাস পরীক্ষা করা হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

এর আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত থেকে মৃত্যুবরণ করা ইরানি স্বাস্থ্যকর্মীদের শহীদ বলে ঘোষণা দিয়েছেন।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়