ইতালিতে সাহায্য পাঠালো চীন
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৪৩৬ জন দাঁড়িয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৩২ জন। বিশ্বের ১৪৫ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।
চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে এক হাজার ২৬৬ জন। এর মধ্যে মোট এক হাজার ৪৩৯ জন রোগী সুস্থ হয়েছেন।
এমন পরিস্থিতিতে ইতালির সাহায্যার্থে এগিয়ে এসেছে করোনা জয়ের পথে থাকা চীন। চীনের রেড ক্রসের পক্ষ থেকে ইতালিতে ৩০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) মেডিক্যাল সামগ্রীগুলো ইতালিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ইতালি রেড ক্রসের প্রধান ফ্রান্সেসকো রোচা বলেন, ‘এই কঠিন সময়ে এমন সামগ্রী পৌঁছানোতে আমরা স্বস্তিবোধ করছি। এটা সত্যি যে এটা সাময়িকভাবে আমাদের সাহায্য করবে।’
এ ভাইরাসে এখন পর্যন্ত চীনে তিন হাজার ১৮৯ জন মারা গিয়েছেন, ইরানে ৫২৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৭২ জন, স্পেনে ১৩৩ জন মারা গেছেন।
অন্যান্য দেশগুলোর মধ্যে ফ্রান্স ৭৯, আমেরিকা ৫০, সুইজারল্যান্ড ১১, জার্মানি ৮, নরওয়ে ১, সুইডেন ১, নেদারল্যান্ড ১০, যুক্তরাজ্য ১১, জাপান ২১, ইরাক ৭, বেলজিয়াম ৩, অস্ট্রেলিয়া ৩, অস্ট্রিয়া ১, কানাডা ১, গ্রিস,১ হংকং ৪, ইরাক ৯, মিশর ২, আয়ারল্যান্ড ১, ভারত ২, স্যান ম্যারিনো ৫, লেবানন ৩, থাইল্যান্ড ১, ইন্দোনেশিয়া ৪, পোল্যান্ড ২, ফিলিপাইন ৬, তাইওয়ান ১, লাক্সেমবার্গ ১, আর্জেন্টিনা ২, আলবেনিয়া ১, বুলগেরিয়া ১, পানামা ১, আলজেরিয়া ২, ইকুয়েডর ১, মরোক্কো ১, ইউক্রেইন ১, গিয়ানা ১, সুদান ১, আজারবাইজান ১ জন করে মারা গেছে।
ঢাকা/জেনিস
রাইজিংবিডি.কম