ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনাভাইরাস: বারান্দায় গান গাইছেন ইতালীয়রা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস: বারান্দায় গান গাইছেন ইতালীয়রা (ভিডিও)

করোনাভাইরাসের কারণে প্রায় এক সপ্তাহ ধরে প্রায় গৃহবন্দি দশায় জীবন কাটাতে হচ্ছে ইতালির ছয় কোটি মানুষকে। হাসপাতাল, ওষুধ বিক্রি প্রতিষ্ঠান ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি প্রতিষ্ঠান ছাড়া দেশটির স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল সব বন্ধ ঘোষণা করা হয়েছে। এই অবরুদ্ধ জীবনে কিছুটা বিনোদন আর জাতীয় সংহতি প্রকাশে বাড়ির বারান্দায় গান গাইছেন ইতালীয়রা।

ইতালীয়দের বাড়িতে গান গাওয়ার ভিডিও টুইটারে প্রথম প্রকাশ করেন ভ্যালে মারকারি নামের এক ব্যবহারকারী। এতে দেখা যায়, রাতে আবাসিক এলাকার একটি সড়ক পুরোপুরি জনমানবহীন। তবে সমবেত কণ্ঠে গাওয়া গান শোনা যাচ্ছে আশেপাশের বাড়ি থেকে।

ভ্যালে মারকারি তার লিখেছেন, ‘কোভিড-১৯ এ ইতালির অচলাবস্থার মধ্যে হৃদয়কে উষ্ণ করতে আমার সিয়েনা শহরের বাসিন্দারা একটি শূন্য সড়কের পাশে তাদের বাড়িতে জনপ্রিয় গান গাইছে।’

লিওনার্দো সেরেলা নামের এক টুইটার ব্যবহারকারী  আরেকটি ভিডিও পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘পুরো ইতালিতে অচলাচস্থার মধ্যে নিজেদের সঙ্গ দিতে ইতালীয়রা বারান্দায় গান গাইছে, নাচছে ও গান শুনছে।

প্রসঙ্গত, ইতালিতে এ পর্যন্ত ১৭ হাজার ৬৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন এক হাজার ২৬৬ জন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়