ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোদির ডাকে সাড়া পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোদির ডাকে সাড়া পাকিস্তানের

করোনাভাইরাস মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর নেতাদের এগিয়ে আসতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়েছে পাকিস্তান।

শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র টুইট করে জানিয়েছেন, করোনাভাইরাস নিয়ে সার্ক দেশগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্স করতে প্রস্তুত প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা।

টুইটে বলা হয়েছে,‘কোভিড-১৯ আতঙ্ক নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্তরে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। আমরা জানাচ্ছি, এ নিয়ে সার্ক দেশগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্স করতে প্রস্তুত প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী।’

এর আগে শনিবার সকালে এই মুখপাত্র জানিয়েছিলেন, প্রতিবেশীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত পাকিস্তান। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা বিষয়ক একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন ইমরান খান।

শুক্রবার এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী একটি কৌশল প্রণয়নে আমি সার্কভুক্ত দেশগুলোর নেতাদের কাছে প্রস্তাব রাখছি। আমাদের নাগরিকদের স্বাস্থ্যবান রাখার উপায় বের করতে আমরা ভিডিও কনফারেন্সে আলোচনা করতে পারি।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়