ইরানে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ১১৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ইরানে ১১৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৭২৪ জনে দাঁড়িয়েছে।
ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলি রেজা ভাহাবজাদেহ এক টুইটে এ তথ্য জানিয়েছেন।
এদিকে, বিশ্বের জনসংখ্যা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে পরিসংখ্যান প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারস জানিয়েছে, ইরানে নতুন করে এক হাজার ২০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৩৮ এ পৌঁছেছে।
১৯ ফেব্রুয়ারি থেকে ইরান করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা প্রকাশ করতে শুরু করে। দেশটির কোম শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
ঢাকা/শাহেদ
রাইজিংবিডি.কম