ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালয়েশিয়ায় ইজতেমায় অংশ নেওয়া ৭৭ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫১, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালয়েশিয়ায় ইজতেমায় অংশ নেওয়া ৭৭ জন করোনায় আক্রান্ত

মালয়েশিয়ায় নতুন করে ১৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৮ জনে। রোববার (১৫ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডাতুক সেরি ডা. আধাম বলেন, গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত রাজধানী কুয়ালালামপুরের কাছের একটি মসজিদে তাবলীগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৬ হাজার মানুষ অংশ নেন। নতুন করে করোনায় আক্রান্তদের ৭৭ জন এই ইজতেমায় অংশ নিয়েছিলেন।

তিনি বলেন, সেদিনের তাবলীগ জামাতের কর্মসূচিতে যারা অংশ নিয়েছিল তাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। যারা সেখানে গিয়েছিলেন তাদের কাছাকাছি জেলা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগের অনুরোধ করেছি।

ডা. আধাম বলেন, ইজতেমায় অংশগ্রহণকারী এবং তাদের নিবিড় সংস্পর্শে আসা সবাইকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সূত্র : দ্যা স্ট্রেইট টাইমস



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়