ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষণ ছাড়াই বেশি ছড়াচ্ছে করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৯, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লক্ষণ ছাড়াই বেশি ছড়াচ্ছে করোনাভাইরাস

করোনাভাইরাস অনেক সময় বিভিন্ন ব্যক্তির শরীরে নীরব ঘাতকের মতো লুকিয়ে থাকে। ব্যক্তি জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখান না। আক্রান্ত ব্যক্তি একবারে অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন গবেষকরা।

সোমবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের গবেষকদের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুরুর দিকে ধারণা ছিল ভাইরাসটি মূলত এমন ব্যক্তিদের দ্বারা ছড়িয়ে পড়ে যারা জ্বর, কাশি বা শ্বাসকষ্টে আক্রান্ত। কিন্তু যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের গবেষকরা এখন গবেষণা করে বের করেছেন যে, করোনাভাইরাস অনেক সময় বিভিন্ন ব্যক্তির শরীরে নীরব ঘাতকের মতো লুকিয়ে থাকে। ব্যক্তি জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখান না। একবারে অসুস্থ হয়ে পড়েন। ম্যাসাচুয়েটসের গবেষকরা ৮২ জন এমন ব্যক্তিকে শনাক্ত করেছেন যারা এমন লক্ষণ ছাড়াই করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসের এমন নীরব থাকাকে বিপজ্জনক বলছেন গবেষকরা। তাদের মতে, জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে সহজে ব্যক্তিদের আলাদা করা যায়। ফলে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা আরো সহজ হয়। কিন্তু কোনো লক্ষণ দেখা না দিলে আক্রান্ত ব্যক্তি অন্য বক্তিদের সাথে মিশে থাকে এবং তার অজান্তে অন্যের মধ্যে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে এটা অন্যতম কারণ বলে মনে করেন গবেষকরা।



ঢাকা/জেনিস 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়