ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনা নিয়ে প্রশ্ন শুনে অজ্ঞান হলেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩০, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে প্রশ্ন শুনে অজ্ঞান হলেন মন্ত্রী

মহামারি করোনাভাইরাস নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে সংসদে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন নেদ্যারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনস।

গত বৃহস্পতিবার (১৯ মার্চ) এই ঘটনা ঘটে।

সিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানা গেছে, সংসদে করোনাভাইরাস নিয়ে আলোচনার সময় কড়া সমালোচনার মুখে পড়তে হয় স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনসকে। বিরোধীদের কঠিন প্রশ্নের মুখে পড়ে আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ব্রুনো পরে টুইটারে লেখেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে দিন-রাত এক করে কাজ করছি। তাই প্রচণ্ড ক্লান্ত অনুভব করছি। এবার বাড়ি গিয়ে একটা দিন বিশ্রাম নিতে চাই। করোনার বিরুদ্ধে এখনো লম্বা লড়াই করতে হবে।’

নেদারল্যান্ডে এখনও পর্যন্ত দুই হাজার ৯৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০৬ জন মানুষ। সুস্থ হয়েছেন দুই জন।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়