ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় পরীক্ষা করোনা’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫২, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় পরীক্ষা করোনা’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে সবচেয়ে বড় পরীক্ষা নিচ্ছে করোনাভাইরাস বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।

এসময় জাতিসংঘের মহাসচিব বলেন, করোনাভাইরাস সমাজের মূলে আঘাত করছে, জীবন নিচ্ছে এবং মানুষের জীবিকায় ব্যাঘাত ঘটাচ্ছে। নিকট অতীতে এরকম আর কিছুই দেখা যায়নি।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে উৎপত্তি হয় প্রাণঘাতী করোনাভাইরাসের। বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬০ হাজার জন। মারা গেছেন ৪২ হাজার মানুষ।



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়