ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাঁটাই হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজের ৩৬ হাজার কর্মী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাঁটাই হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজের ৩৬ হাজার কর্মী

প্রায় ৩৬ হাজার কর্মীকে ছাঁটাই করবে বলে জানিয়েছে যুক্তরাজ্যেরর সব থেকে বড় এয়ারলাইন ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিবিসি এ তথ্য জানিয়েছে।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইউনাইটেড ইউনিয়নের সাথে আলোচনা করে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। মূলত করোনাভাইরাসের কারণে তারা তাদের কর্মীদের ছাঁটাই করবে।

উভয় পক্ষই কর্মী ছাঁটাইয়ের চুক্তিতে পৌঁছেছে তবে এখনও চুক্তিতে স্বাক্ষর করেনি তারা।

চুক্তিতে বলা হয়েছে, বিএ তাদের কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, প্রকৌশলীসহ প্রধান কার্যালয়ে কর্মরত প্রায় ৮০ ভাগ কর্মীকে ছাঁটাই করবে। 

আশা করা হচ্ছে, এ সিদ্ধান্ত গ্যাটউইক এবং লন্ডন সিটি বিমানবন্দরের সমস্ত কর্মীদের উপর প্রভাব ফেলবে। তবে চাকরি হারানো ব্যক্তিরা কিছু বেতন পাবে।

বিশ্বব্যাপী করোনার ছোবলে আর্থিক সঙ্কটে পড়েছে এয়ারলাইন্সগুলো। ইতোমধ্যে সংক্রমণ কমাতে বেশির ভাগ দেশই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এতে ফ্লাইট কমে গেছে এয়ারলাইন্সগুলোর। ফলে লোকসানে পড়েছে এয়ারলাইন্সগুলো। এমতাবস্থায় লোকসান এড়াতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে এসব প্রতিষ্ঠান।

করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে প্রায় আড়াই কোটি মানুষ চাকরি হারাবে, কয়েকদিন আগে এক গবেষণায় এই তথ্য জানিয়েছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা।



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়