ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাপানে একদিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৮, ১২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপানে একদিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

করোনাভাইরাস সংক্রমণে বিভিন্ন পদক্ষেপ নিয়েও আক্রান্তের সংখ্যা কমাতে পারছে না জাপান। টানা চতুর্থ দিন আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭১৪ জন এবং মৃত্যু হয়েছে চারজনের।

জাপানে সর্বমোট আক্রান্ত ৭,৪৬০ জন। এর মধ্যে দেশটিতে নোঙর করা ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর ৭১২ জন আছে। ওই জাহাজের ১১ জনের মৃত্যু হয়েছে, সুস্থ ৬১৯ জন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১০৯।

টোকিওতে শনিবার রেকর্ড ১৯৭ জনের কোভিড-১৯ ধরা পড়েছে, মোট ১৯০২ জন।

এদিকে জাপানের জনগণকে কোয়ারেন্টাইনে উদ্ধুব্ধ করতে প্রধামন্ত্রী শিনজো অ্যাবে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সোফায় বসে কুকুরকে আদর করতে ও বই পড়তে দেখা গেছে তাকে। সবাইকে ঘরে থাকার অনুরোধ করে তিনি লিখেছেন, ‘আমি বন্ধুদের সঙ্গে দেখা করতে পারছি না এবং কোনো দাওয়াতেও যাচ্ছি না। কিন্তু এসব অনেক মানুষের জীবন রক্ষা করছে।’

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়