ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের কাছে ১৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১২, ১৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের কাছে ১৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবেন ট্রাম্প

ভারতের কাছে ১৫ কোটি ৫০ লক্ষ ডলারের অস্ত্র বিক্রি করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা ভারতীয় মুদ্রায় ১১৮০ কোটি টাকার কিছু বেশি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ট্রাম্প প্রশাসনের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিফেন্স সিকিউরিটি কো অপারেশন এজেন্সি জানিয়েছে, হারপুন ব্লক টু ১০টি মিসাইলের দাম পড়ছে ৯ কোটি ২০ লাখ ডলার এবং লাইট ওয়েট ১৬টি টর্পেডোর দাম পড়ছে ৬ কোটি ৩০ লাখ ডলার।

পেন্টাগন জানিয়েছে, সম্প্রতি ভারত সরকার এই দুইটি অস্ত্র কিনতে চেয়েছিল। হারপুন মিসাইল সিস্টেম পি-৮আই বিমানে ব্যবহার করা যাবে যা অ্যান্টি সারফেস ওয়্যারফেয়ার মিশনে কাজে লাগানো যাবে। সেনাতে এই মিসাইলের সংযুক্তিকরণে কোনো সমস্যা হবে না ভারতের। এছাড়া, ডুবোজাহাজ ধ্বংসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হবে এমকে ৫৪ লাইটওয়েট টর্পেডো।

দেশের নিরাপত্তাকে মজবুত করতেই ভারত এগুলো কিনছে বলে জানাচ্ছে তারা।
পেন্টাগনের মতে, এই সামগ্রীগুলি ভারত ক্রয় করায় তা আমেরিকার বিদেশ নীতি ও জাতীয় সুরক্ষা দুইকেই মজবুত করবে। এর ফলে ভারত-মার্কিন কৌশলী জোটের শক্তি আরও বাড়বে। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতাবস্থা বজায় রাখতে সাহায্য করবে।

উল্লেখ্য, হারপুন মিসাইল তৈরি করেছে বোয়িং এবং টর্পেডো সরবরাহ করছে রেথিওন।



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়