ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ১৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। বুধবার ওয়ার্ল্ড মিটার এ তথ্য জানিয়েছে।

গ্রিনিচ মান সময় বিকেল ৫টা ৩০ মিনিটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৫০১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৫৪৮ এ পৌঁছেছে। একই সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২২ হাজার ৩৮০ তে দাঁড়িয়েছে।

দেশটিতে করোনার সংক্রমণের পর সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু রেকর্ড করা হয়েছে মঙ্গলবার। ওই দিন দেশটিতে ২ হাজার ৪০৭ জন আক্রান্তের মৃত্যুর খবর জানানো হয়।

সব কয়টি অঙ্গরাজ্যের মধ্যে আক্রান্ত ও মৃত দুটির সংখ্যাই সবচেয়ে বেশি নিউ ইয়র্কে। এখানে গত ২৪ ঘণ্টায় ৭৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে এখানকার মৃতের সংখ্যা ১১ হাজার ৫৮৬ তে পৌঁছেছে। এখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩ হাজার ছাড়িয়ে গেছে ইতোমধ্যে। তালিকায় এর পরের অবস্থানে আছে নিউ জার্সি। এখানে ভাইরাসে ৩ হাজার ১৫৬ জনের  মৃত্যু হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়