ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ১৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তহবিলে অর্থ দেওয়া বন্ধ রাখতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ডব্লিউএইচও মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।’

ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর জাতিসংঘের এই সংস্থাটির অব্যবস্থাপনার সমালোচনা করার পাশাপাশি তারা সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ তোলেন ট্রাম্প।  এর আগে তিনি বলেছিলেন যে সংস্থাটি প্রতি চীনের পক্ষপাতমূলক আচরণ করেছে।

এদিকে ডাব্লিউএইচও-র তহবিলে ট্রাম্পের অর্থ না দেওয়ার সিদ্ধান্তে বাড়ছে সমালোচনা।  সমালোচনা করেছে চীন এবং জার্মানিসহ বিশ্বের নানা দেশের বিশিষ্ট ব্যক্তিরা।  মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এক টুইট বার্তায় বলেন, এমন স্বাস্থ্য দুর্যোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করা বিপজ্জনক।  তাদের কাজ হচ্ছে কোভিড-১৯'র বিস্তার কমানো।  যদি অর্থায়ন বন্ধ করে দেয় তাহলে কোনও সংগঠনই আর এমন কাজ করতে পারবে না।  বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পৃথিবীর মানুষদের এখন আরো বেশি দরকার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এই সিদ্ধান্তে চীন গভীরভাবে উদ্বিগ্ন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, দোষারোপ করা কোনও কাজের কথা নয়। ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল বলেছেন, এই সিদ্ধান্ত দুঃখজনক।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, এই মুহূর্তে করার মতো সবচেয়ে ভালো বিনিয়োগ হলো ডব্লিউএইচও’তে তহবিল যোগানো।  চীনের পররাষ্ট্রমন্ত্রী ঝাও লিজিয়ান বলেছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত করোনা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতাকে ছোট করবে।

সূত্র: এনডিটিভি, বিবিসি


/সাইফ/

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়