ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনা : ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৩, ১৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা : ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

মহামারি করোনাভাইরাস দ্রুত ছড়াচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। ইতিমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় ২ হাজার। এমন সময় বরখাস্ত করা হয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মানদেত্তাকে। প্রেসিডেন্ট জেইর বোলসোনারো এই সিদ্ধান্ত নেন।

মূলত করোনাভাইরাস নিয়ে দুজনের দুই মেরুতে অবস্থান নেওয়ার ফলই এই বরাখাস্ত।

মানদেত্তা বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাসকে মহামারি হিসেবে গুরুত্ব দিয়েছেন। সামাজিক দূরত্ব, স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার মতো সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তার ঠিক বিপরীতে অবস্থান নেন প্রেসিডেন্ট। তিনি করোনাভাইরাসকে সাধারণ ফ্লু হিসেবেই গণ্য করেন। এমনকী ম্যালেরিয়ার ঔষুধ দিয়ে করোনাভাইরাস ভালো হবে এই ঘোষণা দেন এবং মানুষকে খেতে বলেন। তার এমন গোড়ামী সিদ্ধান্তেরও বিরোধিতা করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান বিশ্বের আর কোথাও ম্যালেরিয়ার ঔষুধ দিয়ে করোনার চিকিৎসা হচ্ছে না। এটা শুভকর কোনো সিদ্ধান্ত নয়।

অবশ্য প্রেসিডেন্ট মানদেত্তার কাজের প্রশংসা করেছেন। আর মানদেত্তা পরবর্তী মন্ত্রীর জন্য শুভকামনা জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন তার সহকর্মীদের। নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিবেন নেলসন তেইচ।

প্রেসিডেন্ট বোলসোনারো লকডাউনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি মনে করছেন আর্থিক ক্ষতি ও করোনাভাইরাস দুটি অসুখ। একটির চিকিৎসা করে অন্যটিকে অবহেলা করা যাবে না। তাই তিনি করোনাকে ম্যালেরিয়ার ঔষুধ দিয়ে চিকিৎসা করিয়ে অর্থনীতির চাকা সচল রাখতে চান।

অবশ্য ব্রাজিল তার এমন গোড়ামী সিদ্ধান্তের ভোগান্তি পোহাতে শুরু করেছে। গেল ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮১৫ জন। প্রাণ হারিয়েছে ১৬৭ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়