ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের নামাজও জামাতে না পড়ার পক্ষে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ১৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের নামাজও জামাতে না পড়ার পক্ষে সৌদি

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ আল শাইখ বলেছেন, করোনার সংক্রমণ অব্যাহত থাকলে রমজানের তারবাহির মতো ঈদের নামাজও জামাতে পড়া উচিৎ নয়। শুক্রবার সৌদি সংবাদমাধ্যম ওকাজ এ তথ্য জানিয়েছে।

এক প্রশ্নের জবাবে গ্র্যান্ড মুফতি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় যদি মসজিদে তারাবিহর নামাজ না পড়া যায় তাহলে তা বসায় পড়া যাবে।’ ঈদের নামাজের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য বলে জানান তিনি।

আগামী সপ্তাহ থেকে মুসলিম বিশ্বে পবিত্র রমজান মাস পালন শুরু হবে।

এর আগে সৌদি ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, করোনাভাইরাসের সংক্রমণের কারণে মসজিদে জামাতে সাধারণ মসুল্লিদের নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহাত থাকলে রমজানে তারাবিহ বাড়িতেই আদায় করতে হবে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়