ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭ লাখ ছাড়ালো যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ১৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭ লাখ ছাড়ালো যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। দেশটির ৫০ টি অঙ্গরাজ্য ও নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ৭ লাখ ২৩৪ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। যা বিশ্বের মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগ। ক্ষমতাধর দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৬ হাজার ৯২২ জন।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি নিউইয়র্ক রাজ্যে। সেখানে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৫৯৩ জন। মারাও গেছে সেখানে সবচেয়ে বেশি, ১৭ হাজার ১৩১ জন। নিউ জার্সিতে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৪৬৭ জন। মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৮৪০।

ম্যাসাচুসেটসে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৪০২ জন। মিশিগানে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ২৩ জন। পেনসালভানিয়ায় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৪১ জন। ক্যালিফোর্নিয়ায় ২৮ হাজার ৮৮৭ জন। ইলিনয়িসে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৫৭৫ জন। এ ছাড়া ফ্লোরিডায় ২৪,৭৫৩ ও লুসিয়ানায় ২৩,১১৮ জন আক্রান্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে।

আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরে রয়েছে স্পেন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৮ হাজার ১৬৭ জন। ইতালিতে ১ লাখ ৭২ হাজার ৪৩৪ জন আক্রান্ত হয়েছে রহস্যময় এই ভাইরাসে। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪০ হাজার ৮৮৬ জন। আর যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৬৯২ জন।

বিশ্বক্যাপী কোভিড-১৯ তথা করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা প্রায় ১ লাখ ৫৩ হাজার ৫১৬ জন। সুস্থ হয়ে উঠেছে ৫ লাখ ৬৯ হাজার ৯৫৩ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়