ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে

ইরানে করোনায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়ালো। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কায়ানুশ জাহানপুর টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯১ এ।

এশিয়ার দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা ইরানে। অবশ্য গত সপ্তাহ থেকে দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে।

কায়ানুশ জাহানপুর জানিয়েছেন, ইরানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৬৪৬। এদের মধ্যে ২ হাজার ৮৯৯ জনের অবস্থা গুরুতর।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়