ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ

লকডাউন তুলে নেওয়া হয়েছে জার্মানিতে। মানুষজন ঘর থেকে বেরিয়ে এসেছে। বাইরে বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা করছে। রেস্তোরাঁয় যাচ্ছে। আড্ডা দিচ্ছে। সামাজিক দূরত্বের কথা অনেকে বেমালুম ভুলে যাচ্ছে।

এমন সময় জার্মানির মেকলেনবার্গের শোয়ারেন শহরের ‘রেস্তোরাঁ রোথে’ এর মালিক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন সামাজিক দূরত্ব বজায় রাখতে। তিনি রঙিন পুল নুডলস দিয়ে ১.৫ মিটার (৪.৯ ফুট) লম্বা মাথার ক্যাপ বানিয়েছেন। যারাই তার রেস্তোরাঁয় খেতে আসছে তাদের পরিয়ে দিচ্ছেন সেটা। তাতে রক্ষা হচ্ছে সামাজিক দূরত্ব।

এই ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার রেস্তোরাঁর পেইজে শেয়ার দিয়েছেন। সেটা দেখে অনেকেই আসছে এখানে কিছুটা সময় উপভোগ করতে।

এ বিষয়ে ৫২ বছর বয়সী রেস্তোরাঁর মালিক জ্যাকুয়েলিন রোথে বলেছেন, ‘মানুষ তাদের প্রিয়জনের সঙ্গ উপভোগ করতে ঘর থেকে বেরিয়ে পড়েছে। অনেকদিন পর আবহাওয়া উপভোগ করার সুযোগ পেয়েছে। রেস্তোরাঁয় আসছে। সেক্ষেত্রে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিতে গুরুত্ব দিয়েছি। গ্রাহকদের নির্দিষ্ট দূরত্বে রাখার ক্ষেত্রে এটা যথাযথ পদ্ধতি বলে আমার মনে হয়েছে। বিষয়টা মজারও বটে। গ্রাহকরা আসছে। আগ্রহ নিয়ে এটা পরছে।’

তার রেস্তোরাঁয় আগে ভেতরে ৩৬ ও বাইরে ২০টি টেবিল ছিল। সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে সেটা কমিয়ে ভেতরে ১২টি ও বাইরে ৮টি করেছেন।

জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৩৬ জন। মারা গেছে ৭ হাজার ৯৬০ জন। সেরে উঠেছে ১ লাখ ৫১ হাজার ৭০০ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়