ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশের নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ : যুক্তরাষ্ট্রে সংঘর্ষে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ০২:৫২, ২৭ আগস্ট ২০২০
পুলিশের নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ : যুক্তরাষ্ট্রে সংঘর্ষে নিহত ২

এক কৃষ্ণাঙ্গকে পুলিশের গুলির ঘটনার জেরে তৃতীয় রাতের মতো যুক্তরাষ্ট্রের কেনোশা শহরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এ পর্যন্ত দুজন নিহত ও এক জন আহত হয়েছে। বুধবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, তিন জন গুলিবিদ্ধ হয়েছে। তবে এই হামলার সঙ্গে কে বা কারা সংশ্লিষ্ট সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এর আগে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, বিক্ষোভকারীদের সঙ্গে একটি পেট্রোল পাম্পের সশস্ত্র নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

রোববার পুলিশের গুলিতে জ্যাকব ব্লেক নামে এক কৃষ্ণাঙ্গকে তার শিশু সন্তানের সামনে গুলি করে। প্রাণে বেঁচে গেলেও ব্লেক পঙ্গু হয়ে গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।  গাড়িতে থাকা ব্লেকের ছেলের পাকস্থলিতেও গুলিবিদ্ধ হয়েছে। এর পরপরই শহরটিতে পুলিশের নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সোমবার পর্যন্ত সংঘর্ষে নিহত হয় দুজন।

নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, মঙ্গলবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে এক দল সশস্ত্র ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়েছে। এর আগে কয়েক শ বিক্ষোভকারী শহরে মিছিল করে। তাদের একটি দল পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও পানির বোতল ছুড়ে মারে। জবাবে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পোর্টল্যান্ড, অরিগন ও মিনিপোলিস শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্দুকের গুলির শব্দ পাওয়ার পর লোকজন কেনোশার সড়কে দৌঁড়ে পালাচ্ছে। আহতদের সড়কে পড়ে থাকতে দেখা গেছে অন্য একটি ভিডিও ফুটেজে।

পরিস্থিতি সামাল দিতে উইসকনসিনের গভর্নর শহরে ন্যাশনাল গার্ডের আরও সদস্যকে পাঠিয়েছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়