ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বের সবচেয়ে দামি ভেড়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ২৮ আগস্ট ২০২০   আপডেট: ০৭:৩১, ২৯ আগস্ট ২০২০
বিশ্বের সবচেয়ে দামি ভেড়া

বিশ্বে সবচেয়ে বেশি দামি ভেড়া বৃহস্পতিবার বিক্রি হয়েছে স্কটল্যান্ডে। ডাবল ডায়মন্ড নামের এই ভেড়াটি ল্যানার্কের স্কটিশ ন্যাশনাল টেক্সেলে বিক্রি হয়েছে তিন লাখ ৬৭ হাজার ৫০০ পাউন্ডে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ভেড়াটি বিক্রি করেছেন চার্লি বোডেন ও তার পরিবার। নিলামে প্রথমে এর দাম হাঁকা হয়েছিল ১০ হাজার ৫০০ পাউন্ড। পরে এটি তিন লাখ ৬৭ হাজার ৫০০ পাউন্ডে কিনে নেন তিন কৃষকের একটি অংশীদারী প্রতিষ্ঠান।

ক্রেতাদের প্রতিষ্ঠান প্রটেক্টার্স ফার্মের ব্যবস্থাপক জেফ আইকেন বলেন, ‘আমার দেখা সবচেয়ে সেরা ভেড়া এটি-এর পা গুলো নিখুঁত, উজ্জল, যার উপরের অংশ চমৎকার। তার সবকিছুই আছে।’

নিলামকারী প্রতিষ্ঠান দ্য টেক্সেল শিপ সোসাইটি জানিয়েছে, এর আগে ২০০৯ সালে ২ লাখ ৩১ হাজার পাউন্ডে একটি ভেড়া বিক্রি হয়েছিল। ওই সময় এটি  সবচেয়ে বেশি দামে বিক্রিত ভেড়া। এবার ডাবল ডায়মন্ড সেই রেকর্ড ভঙ্গ করলো।


 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়