ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যে ফ্রিজে রাখা হবে ফাইজারের করোনার টিকা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ১১:৪৮, ৭ ডিসেম্বর ২০২০
যে ফ্রিজে রাখা হবে ফাইজারের করোনার টিকা

যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেকের যৌথ উন্নয়ন করা করোনার টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হবে। বিশ্বের সেরা হাসপাতালগুলোতেও এই তাপমাত্রায় টিকা সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। তাই টিকার নিরাপদ সংরক্ষণের জন্য নতুন করে রেফ্রিজারেটর উৎপাদন করেছে যুক্তরাজ্য।

গত বুধবার ব্রিটেনে জরুরি ভিত্তিতে টিকার ছাড়পত্র পেয়েছে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা। মঙ্গলবার থেকে দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। পাবলিক হেলথ ইংল্যান্ড ও ন্যাশনাল হেলথ সার্ভিস যৌথভাবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়ালস ও নর্দান আয়ারল্যান্ডে টিকাদান কর্মসূচি পরিচালনা করবে।

আরো পড়ুন:

পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, তারা ৫৮টি বিশেষায়িত টুইন গার্ড অতিনিম্ন তাপমাত্রার ফ্রিজের ব্যবস্থা করেছে। এই ফ্রিজগুলোতে প্রায় ৫০ লাখ ডোজ টিকা সংরক্ষণ করা যাবে।

রোববার ডেইলি মেইল জানিয়েছে, মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে ফাইজারের টিকা রাখার পরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। সরবরাহ কেন্দ্র থেকে টিকা গ্রহনকারী ব্যক্তির কাছে পৌঁছানো পর্যন্ত এটি মাত্র চারবার শীতলীকরণ ব্যবস্থা থেকে বের করা যাবে।

নতুন এই ফ্রিজগুলো বহনযোগ্য নয়। প্রতিটি ফ্রিজে ৮৬ হাজার ডোজ টিকা রাখা যাবে। 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়