ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘরের কাজের জন্য পারিশ্রমিক দিতে হবে স্ত্রীকে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১
ঘরের কাজের জন্য পারিশ্রমিক দিতে হবে স্ত্রীকে

ঘরে কাজের জন্য স্ত্রীকে পারিশ্রমিক দেওয়ার নির্দেশ দিয়েছেন চীনের একটি আদালত। 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসি জানায়, বেইজিংয়ের একটি ডিভোর্স আদালত স্বামীকে পারিশ্রমিক পরিশোধের বিষয়ে নজিরবিহীন এই রায় দেয়।

আরো পড়ুন:

খবরে বলা হয়, পাঁচ বছর বিনা বেতনে ঘরের কাজ করার ক্ষতিপূরণ হিসেবে চীনা মুদ্রায় ওই নারীকে (ওয়াংক) ৫০ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ লাখ ৫৩ হাজার টাকা) পরিশোধ করার আদেশ দেন আদালত। 

আদালত জানায়, ২০১৫ সালে বিয়ে করেন চেন এবং ওয়াং।  ৫ বছর সংসার করার পর ২০২০ সালে স্ত্রী ওয়াংকে তালাক দেন স্বামী চেন।  তবে তালাকের বিষয়টি মানতে পারছিলেন না স্ত্রী। শেষ পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

স্ত্রী ওয়াংয়ের এই যুক্তি মেনে নেয় বেইজিংয়ের ফাংশান জেলার আদালত।  সাংসারিক জীবনের প্রতি মাসে দুই হাজার ইউয়ান করে দেওয়ার পাশাপাশি এককালীন আরও ৫০ হাজার ইউয়ান দেওয়ার নির্দেশ দেন বিচারক।

আদালত বলেছেন, বিবাহবিচ্ছেদের পর সাধারণত দুজনের (দম্পতি) যৌথ পরিমাপযোগ্য সম্পত্তি ভাগাভাগি হয়।  কিন্তু গৃহকর্ম অপরিমাপ্য সম্পত্তি, আর তার মূল্য রয়েছে।

এদিকে, মামলার রায় নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো সরগরম হয়ে উঠেছে।  সেখানে এ নিয়ে চলছে নানা আলোচনা।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়