ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু হার কমেছে 

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ৩০ মে ২০২১   আপডেট: ০৯:৩৮, ৩০ মে ২০২১
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু হার কমেছে 

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে এক দিনে সাড়ে ১০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে প্রায় ৫ লাখ লোকের। তবে এক দিনের হিসাবে করোনা সংক্রমণ ও মৃত্যু হার কমেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, রোববার (৩০ মে) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ লাখ ৪৮ হাজার ৫৯৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০ হাজার ৮৩০ জন। এর আগের দিন মারা যান ১২ হাজার ৩ জন।

আরো পড়ুন:

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৯০ হাজার ১৫৫ জন। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৮ হাজার ৯৯৮ জন। 

সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৪৫৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৩১৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৯ হাজার ৪২১ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ১৮ হাজার ৯৬১ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৬০০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬১ হাজার ১৪২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৬৯৬ জন। 

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৫৪ লাখ ৪৬ হাজার ৮২০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়