ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

করোনার বুস্টার ডোজ নিলেন মার্কিন প্রেসিডেন্ট 

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:২৫, ২৮ সেপ্টেম্বর ২০২১
করোনার বুস্টার ডোজ নিলেন মার্কিন প্রেসিডেন্ট 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনার বুস্টার ডোজ নিয়েছেন। গতকাল সোমবার হোয়াইট হাউসে বুস্টার ডোজ নেন তিনি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

মাত্র একদিন আগে দেশের ৬৫ বছরের বেশি বয়সী সব মানুষের জন্য বুস্টার ডোজের অনুমোদন দেয় মার্কিন স্বাস্থ্য বিভাগ। অনুমোদন পাওয়া মাত্রই টিকার তৃতীয় ডোজ গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে তিনি ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ টিকা নিয়েছিলেন। সে ধারাবাহিকতায় বুস্টার ডোজ হিসেবে ফাইজার-বায়োএনটেকের তৃতীয় ডোজ নিলেন তিনি।

এদিকে, বুস্টার ডোজ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন বিরোধীদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন জো বাইডেন।
তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের অনেক মানুষ এখনও টিকা নিতে চান না। এমন অনেক মানুষ আছেন যারা টিকার একটি ডোজও নেননি।’ এর মাধ্যমে তারা (টিকা বিরোধীরা) দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

টিকা নেওয়ার পর ৭৮ বছর বয়সী জো বাইডেন কৌতুক করে বলেন, ‘আমি জানি, আমাকে দেখে (বয়স্ক) মনে না হলেও আমার বয়স আসলে ৬৫ বছরের বেশি।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে বাইডেন করোনা টিকার প্রথম ডোজ নেন। প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ পর চলতি বছরের জানুয়ারিতে তিনি দ্বিতীয় ডোজ নেন।

ঢাকা/সারা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়