ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মিনিটে ৫ করোনা রোগীর মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২ অক্টোবর ২০২১   আপডেট: ১৩:৪৪, ২ অক্টোবর ২০২১
মিনিটে ৫ করোনা রোগীর মৃত্যু 

গত এক সপ্তাহে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৮ হাজার মানুষ মারা গেছেন। 

শনিবার (২ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়ে, গত সপ্তহে প্রতি মিনিটে প্রায় পাঁচ জন করোনা রোগী মারা গেছেন। তবে  বিশ্বব্যাপী মৃত্যুর হার সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছুটা হ্রাস পেয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। সাত দিনের গড় প্রতিবেদনে করা বিশ্বব্যাপী মৃত্যুর অর্ধেকেরও বেশি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো ও ভারতে।

আরো পড়ুন:

রয়টার্সের বিশ্লেষণ অনুসারে, করোনায় মৃত্যুর সংখ্যা ২ দশমিক ৫ মিলিয়নে পৌঁছাতে মাত্র এক বছরের বেশি সময় লেগেছিলো। পরবর্তী ২ দশমিক ৫ মিলিয়ন মৃত্যু মাত্র আট মাসের মধ্যে রেকর্ড করা হয়।

সম্প্রতি দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন নেওয়ার দিকে মনোযোগ বাড়ছে। তবে অনেক দেশ রয়েছে যেখানকার লোকজন এখনও প্রথম ডোজ পাইনি। কিন্তু ধনী দেশগুলো বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে।

আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা অনুসারে, বিশ্বের অর্ধেকেরও বেশি দেশে এখনও করোনা ভ্যাকসিনের একটি ডোজ পৌঁছেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তারা কোভ্যাক্স বিতরণ কর্মসূচি প্রথমবারের মতো সর্বনিম্ন স্তরের দেশগুলোতে বিতরণ করবে। 

রাশিয়ায় শুক্রবার ৮৮৭ জন করোনায় মারা গেছেন। মহামারি শুরু হওয়ার পর থেকে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। রাশিয়ার যোগ্য জনসংখ্যার মাত্র ৩৩ শতাংশ প্রথম টিকা ডোজ পেয়েছে।

ভারতে প্রতিদিন গড়ে চার হাজার মৃত্যুর থেকে ৩০০ এরও কম হয়ে গেছে। ভারতে জনসংখ্যার প্রায় ৪৭ শতাংশ প্রথম ডোজ পেয়েছে।

ঢাকা/সারা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়