ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাতলামি করায় বাইডেনের নিরাপত্তা দলের সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ২০ মে ২০২২  
মাতলামি করায় বাইডেনের নিরাপত্তা দলের সদস্য আটক

মাতলামি করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অগ্রগামী নিরাপত্তা দলের এক সদস্যকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সিউল পুলিশ এ তথ্য জানিয়েছে।

ইয়ংসান জেলা পুলিশের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, নিরাপত্তা দলের ওই সদস্য হোমল্যান্ড সিকিউরিটির জন্য কাজ করেন। বাইডেনের দক্ষিণ কোরিয়া সফর উপলক্ষে আগাম নিরাপত্তা নিশ্চিতে ওই ব্যক্তি সিউলে এসেছিলেন। বৃহস্পতিবার ভোররাতে গ্র্যান্ড হায়াত হোটেলের বাইরে মদ্যপ অবস্থায় এক ট্যাক্সি চালকের সঙ্গে তিনি লড়াইয়ে জড়িয়ে পড়েন। পরে তাকে আটক করা হয়।

আরো পড়ুন:

এ ব্যাপারে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কোনো মন্তব্য করেনি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়