ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১১:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা

বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা তুরস্কে ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষদের জন্য ৭০০ কম্বল ও ২০০ জ্যাকেট দান করেছে। ঢাকায় টার্কিশ কো অপারেশন অ্যান্ড কো অপারেশন এজেন্সির দপ্তরে এগুলো পাঠানো হয়েছে বলে তুর্কি সংবাদমাধ্যম আনাদলু জানিয়েছে।

আনাদলু জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য নগদ অর্থ অনুদান হিসেবে দিয়েছিল রোহিঙ্গারা। পরে এই অর্থ দিয়ে কম্বল ও জ্যাকেট কেনা হয়েছে।

আরো পড়ুন:

রোহিঙ্গা নেতা সাহাত জিয়া হিরো বলেছেন, ‘আমাদের সঙ্কট শুরু হওয়ার পর থেকে তুরস্ক ছিল আমাদের অন্যতম প্রধান ত্রাণ সরবরাহকারী। বিপর্যয়ের মুখে থাকা আমাদের প্রিয় বন্ধুর এই বিপদে আমরা কীভাবে অলস বসে থাকতে পারি?’

তিনি বলেছেন, ‘আমরা এখানে উদ্বাস্তু এবং বেঁচে থাকার জন্য অনুদান ও অন্যদের সহায়তার উপর নির্ভরশীল। তবে এই উপহারটি আমাদের তুর্কি ভাই ও বোনদের প্রতি সীমাহীন ভালবাসা এবং সংহতি প্রকাশের প্রতীক।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়