বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাকে মিললো ১৮ মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে ১৮ জনের মরদেহ পাওয়া গেছে। সেখান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৫ শিশুসহ ৩৪ জনকে।
এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাকটির ভেতরে একটি গোপন কক্ষ বানিয়ে শরণার্থী ও অভিবাসীদের বহন করা হচ্ছিলো। ট্রাকে বদ্ধ অবস্থায় থাকায় তারা ঠিক মতো অক্সিজেন পাননি। শীতে জমে গিয়েছিলো তারা। কয়েক দিন ধরে খেতেও পাননি তারা।
স্বাস্থ্যমন্ত্রী আসেন মেদজিদিয়েভ বলেন, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশে শরণার্থী ও অভিবাসীরা বুলগেরিয়াকে উপযুক্ত রুট হিসেবে ব্যবহার করে থাকেন।
ঢাকা/ইভা
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে